BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী কিন্ডার গার্টেন” এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল-ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৭১টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় চার শতাধীক প্রতিযোগি অংশ নেয়।

এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ বাছেদ আলী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জুয়েল রানা’র সঞ্চালনায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান।

স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মানিক চৌধুরী, স্থানীয় সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী।

অনুষ্ঠানে আটোয়ারী কিন্ডার গার্টেনর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, অতিথিীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত