BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদসহ আটক-১

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদসহ আটক-১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রাকিব (২৩) নামে এক ব্যক্তিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাগরাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

মো. রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহনকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯০ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা। এ ঘটনায় একজনকে আটক ও মাদক পরিবহনকৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে মাদক ও অপরাধ দমনে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ