BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়ার্নের কাছে হারের পর রেফারিকে দুষলেন আরবেলোয়া

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই হারের পর  সংবাদ সম্মেলনে সরাসরি রেফারির দিকে আঙুল তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।

তার মতে, রেফারির একটি অহেতুক লাল কার্ডের কারণেই বিফলে গেছে রিয়ালের সব পরিশ্রম। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ৮৬তম মিনিটে এডুয়ার্দো কামাভিঙ্গাকে দেওয়া লাল কার্ডটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

আরবেলোয়া বলেন, পুরো ড্রেসিংরুম এখন হতাশায় ভুগছে। আমরা বায়ার্নকে অভিনন্দন জানাই। কিন্তু তারা অন্যভাবে আমাদের হারালে ভালো হতো। ওই লাল কার্ডটি ছিল অবিশ্বাস্য। কেউ এটি বুঝতে পারছে না। রেফারির একটি ভুলে আমাদের সব পরিশ্রম বিফলে গেছে।

তিনি আরও বলেন, রেফারি সম্ভবত জানতেন না যে কামাভিঙ্গার আগে একটি হলুদ কার্ড ছিল। বায়ার্ন খেলোয়াড়রা মনে করিয়ে দেওয়ার পর তিনি লাল কার্ড বের করেন। এটি আরও বড় ভুল।

রিয়ালের হয়ে ১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন অধরাই রয়ে গেল এ বছর। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে আরবেলোয়া বেশ স্পষ্টবাদী।

তিনি বলেন, আমি ক্লাবের মানুষ। ক্লাব আমার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব। আমি এখানে নিজেকে প্রমাণ করতে আসিনি, এসেছি খেলোয়াড়দের সাহায্য করতে। হারলে তার দায় সবসময় কোচেরই হয়, আমি সেই দায় নিচ্ছি।

হারলেও খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় গর্বিত কোচ। আরবেলোয়া জানান, আমরা এখানে রক্ষণাত্মক খেলতে আসিনি, গোল করতে এসেছিলাম। আমার খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো কাজে লাগাতে পারিনি। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ