BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে যেসব বিষয় নিয়ে কথা বলবে ইরান-আমেরিকা

পাকিস্তানে যেসব বিষয় নিয়ে কথা বলবে ইরান-আমেরিকা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক হাই-ভোল্টেজ বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা।

এই যুদ্ধ ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বিপর্যয় সৃষ্টি করেছে।

তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।

দীর্ঘ প্রতীক্ষিত এই শান্তি আলোচনার প্রধান আলোচ্য বিষয়গুলো নিচে তুলে ধরা হলো–

১. ইরান অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। গত মার্চ থেকে সেখানে ইসরায়েলি হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর প্রায় ২ হাজার সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবানন অভিযানকে ইরান-মার্কিন যুদ্ধবিরতির বাইরে রাখতে চাইলেও, তেহরান একে আলোচনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে।

২. দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ইরানের অর্থনীতি সচল করতে জব্দ করা সম্পদ ফেরত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ইতিবাচক সংকেত দিলেও শর্ত হিসেবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় ধরনের ছাড় চাইছে।

৩. আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে আমূল পরিবর্তন আনতে ইরান হরমুজ প্রণালির ওপর পূর্ণ কর্তৃত্ব দাবি করেছে। তারা সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য এই রুটটি উন্মুক্ত রাখার পক্ষে।

৪. ছয় সপ্তাহব্যাপী এই যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করবে ইরান। তবে এ বিষয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

৫. ইরান তাদের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি চায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি ‘আলোচনার অযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছেন।

৬. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে আনার দাবি জানাচ্ছে। তবে তেহরান তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘অপরিবর্তনযোগ্য’ বা আলোচনার বাইরে বলে ঘোষণা করেছে।

৭. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধকালীন সৈন্য প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে, শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক শক্তি এই অঞ্চলেই অবস্থান করবে। এমনকি আলোচনায় ব্যর্থ হলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার