BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব : সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব : সালাহউদ্দিন আহমদ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য দুটি অনুশাসন দিয়েছেন। সেগুলো হলো—কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়িসুবিধা নেবেন না, আর সরকারি প্লটও নেবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ থেকে পরিবর্তন শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার ওপরে থাকবেন, সেটা আর হবে না।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ না নেওয়ার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সিইসি তাঁদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর জন্য ‘অ্যাপ্রোচ’ করেননি। আর তাঁরাও এই শপথ নেননি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি, সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। ভবিষ্যতেও আমরা সাংবিধানিকভাবে এ রাষ্ট্রকে পরিচালনা করব।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত