BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষক কার্ডে সৌরবিদ্যুৎ চালিত সেচ সুবিধা অন্তর্ভুক্তের পরিকল্পনা রয়েছে : কৃষিমন্ত্রী

কৃষক কার্ডে সৌরবিদ্যুৎ চালিত সেচ সুবিধা অন্তর্ভুক্তের পরিকল্পনা রয়েছে : কৃষিমন্ত্রী

কুমিল্লা ব্যুরো: কৃষকদের কৃষি খরচ কমাতে কৃষক কার্ডের পাশাপাশি সৌরবিদ্যুত চালিত সেচ সুবিধা অন্তর্ভুক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

তিনি বলেন, ‘বর্তমান সুবিধার পাশাপাশি কৃষক কার্ডে সৌরবিদ্যুৎ চালিত সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকরা সুলভ মূল্যে মৌসুমভিত্তিক সেচ সুবিধা পাবেন।’

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর ব্লকে ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘সবার হাতে কৃষক কার্ড পৌঁছালে কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’

আমিন উর রশিদ বলেন, ‘দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া প্রথম বাংলাদেশে কৃষি ঋণ মওকুফ করেছিলেন। কৃষি ও সারের কার্যক্রমও তার সময়েই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। আজকে মরহুম জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় এসেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলেন, এর মধ্যে একটি ফ্যামিলি কার্ড কর্মসূচি। এখন সেটি সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘আগামী দিনে কৃষক যেন সত্যিকার অর্থে কৃষিপণ্য উৎপাদন করে ক্ষতিগ্রস্ত না হয়, উৎপাদন করতে যেন খরচ বেশি না লাগে, এটার জন্য এই কৃষি কার্ড প্রচলন করা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত