BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অপসারিত পেরুর প্রেসিডেন্ট

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অপসারিত পেরুর প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের তথ্য গোপন করায় দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরিকে অপসারণ করেছে পেরুর কংগ্রেস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কেলেঙ্কারির সূত্রপাত হয়। তখন সরকারের নজরদারিতে থাকা চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে জেরির একাধিকবার সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসে।

ইয়াং একাধিক ব্যবসার মালিক এবং একটি জ্বালানি প্রকল্পে রাষ্ট্রীয় কনসেশনপ্রাপ্ত।

বিবিসি জানায়, জেরি বৈঠকগুলোর জন্য দুঃখ প্রকাশ করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

গত বছরের অক্টোবরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হারানো সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের স্থলাভিষিক্ত হওয়ার পর জেরি টানা তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অপসারিত হলেন।

২০১৬ সালের পর থেকে হোসে জেরি ছিলেন পেরুর সপ্তম প্রেসিডেন্ট। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

চীনা-পেরুভীয় ফিউশন খাবার থেকে নেওয়া ‘চিফা-গেট’ নামে পরিচিত এই কেলেঙ্কারিতে স্থানীয় গণমাধ্যম প্রথম সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টদের সব সরকারি কর্মকাণ্ড নথিবদ্ধ করতে হয়। তবে জেরি ওই বৈঠকগুলোর কোনো রেকর্ড সংরক্ষণ করেননি।

এছাড়া প্রেসিডেন্ট প্রাসাদে গভীর রাতে বৈঠকের পর কয়েকজন নারীকে রাষ্ট্রীয় চুক্তি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

বুধবার কংগ্রেস নতুন এক অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। তিনি এপ্রিলের সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত