BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য – পর্যটন প্রতিমন্ত্রী

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য – পর্যটন প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি: বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষেই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করলো বিএনপি সরকার। কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়, ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ, বিমাসহ আরও বেশকিছু সুবিধা পাবেন।

মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

তিনি আরোও বলেন,বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না,তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ফ্যামেলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে কিন্তু আজ দেখেন মধ্যস্থকারী ছাড়াই আজ উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।

কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ইসলামপুর আসনের এমপি এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর সদর আসনের এমপি শাহ মো.ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ,মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত