BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজে পারফরম্যান্সের পর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়

বাজে পারফরম্যান্সের পর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ভীষণ সাদামাটা ফুটবল খেলল লিভারপুল। তাতে আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কায়ও পড়ে গেল তারা।

তবে, একেবারে শেষ মুহূর্তে আলেক্সিস মাক আলিস্তেরের গোলে জয়ের আনন্দে ফিরল আর্না স্লটের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল।

এই বছরে প্রথমবার লিগে টানা দুটি ম্যাচ জিততে পারল দলটি

২৭ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

রক্ষণের ভুলে ম্যাচের শুরুতেই বিপদে পড়তে বসেছিল বসেছিল স্লটের দল। নিজেদের সীমানায় তারা পজেশন হারালে, দ্রুত বল ধরে আক্রমণে ওঠে স্বাগতিকরা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শট নেন ক্যালাম হাডসন-ওডোই। সময়মতো এগিয়ে গিয়ে সেটা রুখে দেন গোলরক্ষক আলিসন।

রক্ষণে শুরুতে আরও কয়েকবার গড়মিল করতে দেখা যায় শিরোপাধারীদের। তাদের আক্রমণও ছিল একেবারে সাদামাটা। প্রথমার্ধে পজেশনে আধিপত্য করে নটিংহ্যাম যেখানে গোলের জন্য ১২টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে, সেখানে লিভারপুল কেবল দুটি লক্ষ্যভ্রষ্ট শটই নিতে পারে।

বিরতির পর লিভারপুলের খেলায় কিছুটা ছন্দ ফেরে। যদিও কাজের কাজ কিছুই করতে পারছিল না তারা।

৭৭তম মিনিটে কোডি হাকপো ও এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৯ ম্যাচে গোল না পাওয়া মোহামেদ সালাহকে তুলে ফেদেরিকো চিয়েসা ও টিনএজার ফরোয়ার্ড রিও নুগোমোহাকে নামান লিভারপুল কোচ। খানিক পর আরও দুটি পরিবর্তন আনেন তিনি।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ক্ষণিকের জন্য হলেও গোল পাওয়ার আনন্দে মাতে লিভারপুল। উগো একিটিকের হেড গোলরক্ষক ফেরানোর পর, ডিফেন্ডার ওলা আইনা ক্লিয়ার করতে শট নেন; কিন্তু বল আলিক্সেস মাক আলিস্তেরের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথম দেখায় মনে হচ্ছিল বল মাক আলিস্তেরের পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে।

বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার ও তার দলের সব হতাশা কেটে যায় একটু পরই। খুব কাছ থেকে শটে দলকে জয়ের আনন্দে ভাসান মাক আলিস্তের।

তুলনামূলক ভালো খেলে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েও আসরে চতুর্দশ হার নিয়ে মাঠ ছাড়ে ফরেস্ট। ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দলটি, অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট বেশি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে?