BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার উৎসবের ধুম পড়েছে। প্রশাসন বা জমিমালিকের কোনো রকম অনুমতি না নিয়েই একটি অসাধু মাটি খেকো চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ফসলি জমি সাবাড় করে যাচ্ছে।

এসব মাটি বহনে ট্রলি-ট্রাকসহ বিভিন্ন গাড়ি চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা-পাকা সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, এলাকার সাধারণ কৃষকদের জমি থেকে প্রভাব খাটিয়ে জোরপূর্বক দিনদুপুরে মাটি কেটে নিয়ে যাচ্ছে চক্রটি। এর মধ্যে সাধারণ মানুষের জমিসহ সরকারি খাসজমির মাটিও লুট করছে তারা।

এ ছাড়াও রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে জবরদখল ও জোরপূর্বক মাটি কাটছে। এ রকম চলতে থাকলে একসময় কৃষিজমি আর থাকবে না বলেও আশংকা করছেন ভুক্তভোগীরা।

এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) কর্ণফুলী খানার উত্তর বন্দর এলাকার ৩৮ শতক তিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে।

জমির মালিক মো. সাইফুল আলম অভিযোগ করে বিটিসি নিউজকে বলেন, ‘স্থানীয় সৈয়দ ও জহির নামের দুই ব্যক্তি জোরপূর্বক গত বৃহস্পতিবার থেকে দুটি ডাম্প গাড়ি এবং এক্সকাভেটর দিয়ে অন্যায়ভাবে আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন ‘।

অন্যদিকে অভিযুক্ত জহির বিটিসি নিউজকে বলেন, ‘আমি গাড়ি ভাড়ায় দিয়েছি মাত্র। জমির মালিকদের জন্য এসব মাটি কাটা হচ্ছে। তবে জমির মালিকের পরিচয় তিনি বলতে পারেননি।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ আল নোমান বিটিসি নিউজকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জমির মাটি লুটের জড়িত সৈয়দ ও জহির পালিয়ে যায়। জব্দ করা হয়েছে মাটি কাটার এক্সকাভেটর (ভেকু)। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ