BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। সারাদেশে আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। একজন শিশুও যেন এ ক্যাম্পেইনের বাইরে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ক্যাম্পেইন সফল করবেন বলে আশা করছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী রাজশাহী নগরীকে আরো পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, নাগরিক সেবার পাশাপাশি স্বাস্থ্যসেবায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৮০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে রামেক হাসপাতালের ডাক্তার, নার্সসহ বেসরকারী হাসপাতালের ডাক্তার ও নার্সগণ অংশ নেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ