বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুরে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ৯ টায় (৫ ফেব্রুয়ারি/২৬) পাঠাগারের জিজ্ঞাসা ও মিমাংসার কর্মসূচিতে ‘জ্ঞানের মুক্তি, আগামীর ভিত্তি’ স্লোগান ধারণ করে আলোচনা সভা শুরু হয়।
পাঠাগারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি এর কবি নূরুল আবেদীন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
বক্তব্য রাখেন গৌরীপুর ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি ইঞ্জিনয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, এসিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সদস্য হিউবার্ড চক্রবর্তী, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান, ক্রিয়েটিভ এসোসিয়েশন এর সভাপতি মোসলেহ উদ্দিন, সদস্য মো. আশরাফুল কামাল ফকির প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #















