BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী

গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে শেখ রবিউল আলম বলেন, এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

এসময় ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের ‘প্রাকৃতিক অধিকার’: পার্লামেন্টের উপ-স্পিকার ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র