BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার

ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, রাজশাহী নগরীতে মোছাঃ তছলিমা খাতুন (৪৭) নামে এক নারী মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির-এর নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। পরে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। একই সাথে মাদকমুক্ত ও নিরাপদ মহানগর গড়ে তুলতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ কমিশনারের নির্দেশনার পর সোমবার রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ তছলিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় তছলিমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া আরাফাতের খুতবার বাংলা সম্প্রচার শুনবেন যেভাবে আজ পবিত্র হজ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন রাজশাহী জেলা প্রশাসক জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা: দুই ঘণ্টা বন্দুকযুদ্ধে এলাকা প্রকম্পিত লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট