আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের প্রেপ্তারী পরোয়ানামুলে নারীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৭ মে) রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিআর মামলায় আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের আল কুদ্দুছের স্ত্রী মোছা : মনো বেগম, কুন্দগ্রামের শাহজাহান আলীর ছেলে তবিবর রহমান, সাওইলের মোফাজ্জল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম, পশ্চিম ছাতনীর পলাশ হোসেনের স্ত্রী ছালমা বেগম এবং জিআর মামলায় দেওধর গ্রামের ফজলুল হকের ছেলে মতিউর রহমান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #



