আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১নং গলি এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে মো: আলাউদ্দিন (৪৫) এবং বোয়ালিয়া থানার দড়িখরবনা আমবাগান এলাকার মো: আবুল কালাম আজাদের ছেলে মো: ওমর ফারুক (২৬)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।
গতকাল ১৭ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি ঘোষপাড়া এলাকা থেকে আলাউদ্দিনকে এবং ঐদিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মতিহার থানার বামনশিখড় এলাকা থেকে ওমর ফারুককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে থাকা ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #



