নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যাযের নতুন কুড়ি স্পোর্টস শুর হবে।
আগামীকাল রোববার (১৭ মে) এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রনালয়ের ভুমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এম পি।
উদ্বোধনী অনুষ্টানে বিশেস অতিথি হিসেবে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার পিএইচডি, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত থাকবেন।
অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ।
উদ্বোধনী অনুষ্টানে রাজশাহীর সকল ক্রীড়া সংগঠক,ক্রীড়াবিদ ও গন্যমান্য ব্যাক্তিদের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলা দেখার জন্য আমন্ত্রন জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনা (উন্নয়ন,শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #



