BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

প্রেস বিজ্ঞপ্তি: ষষ্ঠ সমাবর্তন ও ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এ বিষয়ে শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫৭তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমন অবস্থায় চলতি বছরের শেষের দিকে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবর্তন ও হীরক জয়ন্তী পালন করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, রুয়েটে সর্বশেষ ২০১৯ সালের ১ ডিসেম্বর ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ইতোমধ্যে একাধিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করেছেন। প্রতিনিয়ত তাদের মূল সনদপত্রের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ওই সব শিক্ষার্থীরা যোগাযোগ করছেন। সাময়িক সনদপত্র দিয়ে যে সমস্ত শিক্ষার্থী দেশের বাইরে উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও মূল সনদপত্র চেয়ে রুয়েট প্রশাসনের কাছে পত্র প্রেরণ করা হচ্ছে। এমন অবস্থায়, ৬ষ্ঠ সমাবর্তন আয়োজন জরুরি হয়ে পড়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপনের বিষয়েও সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, বর্তমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৬৪ সালে ‘প্রকৌশল মহাবিদ্যালয়, রাজশাহী’ (ইঞ্জিনিয়ারিং কলেজ) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৮৬ সালের ১২ মার্চ তদানীন্তন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৬ সালের ১ জুলাই হতে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি’ (বিআইটি), রাজশাহীতে রূপান্তরিত হয়।

পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৩ সালের ১৯ জুলাই গেজেটে প্রকাশিত ২০০৩ সনের ৩২ নং আইন মোতাবেক প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার আধুনিক জ্ঞান চর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি এবং সম্প্রসারণের নিমিত্তে বিআইটি, রাজশাহীকে উন্নীত ও রূপান্তরক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (রুয়েট)-এ পরিণত করা হয়। প্রতিষ্ঠানটি রুয়েট নামে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর হতে কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৬০ বছরে পদার্পণ করেছে। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান হতে ডিগ্রি লাভ করে বহু প্রথিতযশা প্রকৌশলী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এমন অবস্থায়, প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ৬০ বছর পূর্তি উৎসব উদযাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘রুয়েট পরিবারের জন্য আগামী সমাবর্তন এবং হীরক জয়ন্তী উপলক্ষে এলামনাই রিইউনিয়ন একটি অত্যন্ত গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত হতে যাচ্ছে। এই আয়োজন শুধু আমাদের স্নাতকদের সাফল্য উদযাপনের ক্ষেত্রেই নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় বন্ধন পুনর্গঠনের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। রুয়েট তার গৌরবময় পথচলায় যে উচ্চতায় পৌঁছেছে, তার পেছনে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনেক। আমি আশা করি, এই মহাসমাবেশ আমাদের সবার মধ্যে নতুন প্রেরণা জাগাবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। সকলকে এই ঐতিহাসিক আয়োজনের অংশীদার হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’

বার্তা প্রেরকস্বাক্ষরিত/-উপপরিচালক, জনসংযোগ দপ্তর, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান