BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে বর্ষবরণ উৎসব ও নান্দনিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে বর্ষবরণ উৎসব ও নান্দনিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য “বর্ণবরণ উৎসব ও নান্দনিক কবিতা পাঠের আসর”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে রবীন্দ্র-নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠান আয়োজন করে বর্তমান মহানগর ও সাবেক জেলা জাসাস, আলাপন সাংস্কৃতিক একাডেমী এবং রাজশাহী বেতার শিল্পী সংস্থা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বেতার শিল্পী সংস্থার সভাপতি ও সাবেক জেলা জাসাস সভাপতি এড. মুন্সী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কবিতা পাঠের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের সৌন্দর্য তুলে ধরা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের পরিবেশিত গান ও দলীয় নৃত্য।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত