BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ আরোহীর সবাই নিহত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ আরোহীর সবাই নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জায়গাটি একটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা।

তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির লেজ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। শাফি জানান, বাগান এলাকাটির মালিক ছিল ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত