BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

  উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের পহেলা বৈশাখ উদযাপন

  উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের পহেলা বৈশাখ উদযাপন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজিরপুর আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত বৈশাখী মঞ্চে গিয়ে সমাপ্ত হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ গান, নৃত্য ও পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুজ্জো আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষ বরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত