BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে ৪ ইরানি গুপ্তচর গ্রেপ্তার

লন্ডনে ৪ ইরানি গুপ্তচর গ্রেপ্তার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের বিভিন্ন এলাকায় ইহুদি সম্প্রদায়ের স্থান ও ব্যক্তিদের ওপর নজরদারি করার সন্দেহে ৪ ইরানি গুপ্তচর গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে একজন ইরানি এবং ৩ জন দ্বৈত নাগরিকত্বভুক্ত ব্রিটিশ-ইরানি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে যুক্তরাজ্যের বারনেট, ওয়াটফোর্ড ও হ্যারোতে শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিং প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

বিভিন্ন সম্প্রদায়সহ সাধারণ মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে। এর মধ্যেও যদি কোনো সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।

বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে দেশটির হ্যারো শহরে আরো ৬ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার মোট ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই লন্ডনে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনাটি ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন ইউরোপের দেশগুলোতেও দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ