BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলকে সতর্ক করল হিজবুল্লাহ, লেবাননে নিহত বেড়ে-১২৩

ইসরায়েলকে সতর্ক করল হিজবুল্লাহ, লেবাননে নিহত বেড়ে-১২৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬৮৩ জন।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে, তাদের উত্তরের সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।

ইসরায়েলের সতর্কবার্তার পর হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে বৈরুতের সমুদ্রসৈকতে।

তাদের মধ্যে ৬১ বছর বয়সী ইউসুফ বলেন, ‘আপনি বাঁচবেন কি না, সেটা এখন ভাগ্যের ওপর নির্ভর করছে। কেন এই যুদ্ধ?’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক