BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে নিহত অন্তত ৮

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে নিহত অন্তত ৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেলো হরিজন্তে বৃহস্পতিবার একটি চারতলা বৃদ্ধাশ্রম ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আরো চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনটিতে মোট ২৯ জন মানুষ ছিলেন।

ভবনটিতে বৃদ্ধাশ্রমের পাশাপাশি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিকও ছিল।

দমকলকর্মীরা উদ্ধারকারী কুকুরের সাহায্যে ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।

দমকলকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ছাড়া আরো ৯ জন নিজ উদ্যোগে বা প্রতিবেশীদের সহায়তায় ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

ফায়ার সার্ভিসের মুখপাত্র হেনরিক বারসেলোস সাংবাদিকদের জানান, ভবনটি সমস্ত প্রয়োজনীয় অনুমোদন পত্রসহ নির্মিত হয়েছে। তবে ধসের কারণ এখনো তদন্তাধীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক