BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের দক্ষিণাঞ্চলে অ্যাম্বুল্যান্স স্টেশনে হামলা, নিহত-২০

ইরানের দক্ষিণাঞ্চলে অ্যাম্বুল্যান্স স্টেশনে হামলা, নিহত-২০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের উপশহর জিবাশাহরে একটি অ্যাম্বুল্যান্স স্টেশন ও একটি খেলার মাঠে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন অ্যাম্বুল্যান্সকর্মীও রয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন।

এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক