BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক

রাজশাহীতে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার বাসিন্দা এবং হায়দার আলীর ছেলে।
এ ঘটনায় ঘাতক একতা যাত্রীবাহী বাস, চালক ও হেলপারকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ।

আটকরা হলেন, বাসচালক মোঃ জাহাঙ্গীর আলী (৪৭), তিনি শিবগঞ্জ থানার শাহবাজপুর (সন্নাসী) গ্রামের মোঃ মহসিনের ছেলে এবং হেলপার মোঃ পলাশ আলী (২৩), তিনি গোদাগাড়ী থানার বেলডাঙ্গা গ্রামের উজির আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ।

ওসি জানান, বুধবার রাতের দিকে মাসুম আহমেদ অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে নগরীর চৌদ্দপাই এলাকায় একতা নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয় এবং প্রায় ১০০ গজ দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা দুজন গুরুতর আহত হন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুম আহমেদকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে আটক চালক ও হেলপারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২