BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকিতে ফেলতে পারে : আইএমএফ প্রধান

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকিতে ফেলতে পারে : আইএমএফ প্রধান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে।

তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংককে আয়োজিত ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনের লাইভস্ট্রিমে বৃহস্পতিবার (৫ মার্চ) জর্জিয়েভা বলেন, ‘এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে—এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে এবং সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।’

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে; এতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন এবং এরপর ইরানের পাল্টা হামলার ঢেউ শুরু হয়।

সম্পদসমৃদ্ধ এ অঞ্চলের সংঘাতের ফলে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জর্জিয়েভা বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরও বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক।’

তিনি বলেন, ‘আমরা সম্ভাব্যভাবে দীর্ঘ সময়ের অস্থিরতার মধ্যে আছি।’

থাইল্যান্ডের রাজধানীতে সম্মেলনে তিনি বলেন, এশিয়ার অধিকাংশ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা ‘ঝুঁকির মধ্যে’ রয়েছে।

সাম্প্রতিক কয়েক দিনে বাজার ‘রোলার কোস্টারের মতো’ ওঠানামা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

জর্জিয়েভা বলেন, ‘তাই যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই সারা বিশ্বের জন্য ভালো।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২