BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের নেতৃবৃন্দ

নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের নেতৃবৃন্দ

ঢাকা প্রতিনিধি: নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বিএনপি সরকারের ভাবমর্যাদা রক্ষায় দলীয় নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

এসময় উপ উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২