BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার (৫ মার্চ) দফায় দফায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় রাখা হয়েছে।

জীবন রক্ষার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

সতর্ক সংকেত পাওয়া মাত্রই নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি থাকবে বলেও জানানো হয়েছে।

বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান