BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ চ্যালেঞ্জের মুখে মার্কিন বাহিনী

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ চ্যালেঞ্জের মুখে মার্কিন বাহিনী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান।

তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে।

তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এরোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর সমন্বয়ে চালানো অভিযানে তারা ভালো ফল পাচ্ছে।

অভিযান প্রক্রিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীকে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণের দায়িত্ব দেওয়া হয়।

আইআরজিসির দাবি, গত চার দিন যুদ্ধে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো পুরোপুরি সুরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্রকয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র

এই অঞ্চলে ইরানি বাহিনী সুইসাইড ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। এসব ড্রোন মোটামুটি কম দামে তৈরি করেছে ইরান।

তাসনিম নিউজে দাবি করা হয়েছে, আইআরজিসির ১৪-১৫তম অভিযান আইআরজিসি নৌবাহিনী পরিচালনা করেছে। দক্ষিণ পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি ও সামুদ্রিক ফ্রন্ট লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

তবে এসব অভিযানে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরান। এছাড়া ইরানের এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান