BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য সংসদ নির্ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য সংসদ নির্ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উপস্থাপন করা হবে। পরে জাতীয় সংসদে সেগুলোর বিষয়ে কী করা হবে, সেটা নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‘গত দেড় বছর অন্তর্বর্তী সরকার ১৩৩টার মতো অধ্যাদেশ জারি হয়েছে।

এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে।

বিএনপি সরকার আসলে এগুলোকে কীভাবে মূল্যায়ন করবে?’— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে।

জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলোর হুবহু কোন কোনটি সংসদ গ্রহণ করবে, সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে।

কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে, সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোনো কোনোটির হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে— তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে।

তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান