BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক কিংবা সামাজিক ভাবে কোন মিথ্যা মামলায় মানুষ হয়রানি হবে না

রাজনৈতিক কিংবা সামাজিক ভাবে কোন মিথ্যা মামলায় মানুষ হয়রানি হবে না

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, রাজনৈতিক কিংবা সামাজিক ভাবে কোন মিথ্যা মামলায় মানুষ আর হয়রানি হবেনা। ভালকে ভালো আর খারাপকে খারাপ বলতে হবে। এজন্য আইনশৃংখলা বাহিনীকে সজাগ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন।

তিনি এ আসনে মাদক, চুরি ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস বা মব সৃষ্টিকারিদের কঠোর হাতে দমন করার আহবান জািনয়ে আরো বলেন সন্ত্রাসিদের কোন দল নেই তারা যে দলের হোক আইনের আওতায় আসতে হবে।

উপজেলা বিভিন্ন দপ্তরের নানা সমস্যার কথা শোনার পর তা সংসদ অধিবেশনে উপস্থাপনার মাধ্যমে পয্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। শিক্ষামান উন্নয়নে শিক্ষকরে আহবান জাানান।

তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে মাসিক সমন্বয় ও আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, পল্লী বিদুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী রিপন কুমার রায়, ওসি জিআরপি হাবিবুর রহমান, আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, মাদক নিয়ন্ত্রনের পরিদর্শক আসলাম মন্ডল আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যন গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু প্রমুখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান