BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিডিআরের ঘটনা তদন্তে আরেকটি কমিশন গঠনের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআরের ঘটনা তদন্তে আরেকটি কমিশন গঠনের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে আরেকটি তদন্ত কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান৷ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত কমিশন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটা বোধ হয় তদন্ত কমিশন গঠনের কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে, আমরা বিডিআরের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করব। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা