BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলের সদরে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রহমান খলিল (৬৬), তার পুত্র তাহাজ্জুদ হোসেন (৪৫), ফেরদৌস হোসেন এবং ওসিকুর ফকির (৩৫)

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা সাথে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে আজ ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালায় উজ্জল শেখের লোকজনের ওপর, এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন।

পরবর্তীতে উজ্জল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার লোকজনের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মারা যান।

এতে এ ঘটনায় এখন পর্যন্ত বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত