BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আত্মহত্যার হুমকি: বাগমারায় বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

আত্মহত্যার হুমকি: বাগমারায় বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রী লিপি (৩৬) অনির্দিষ্ট কালের অনশন শুরু করেছে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ৭ দিন ব্যাপি সাবেক স্বামী আঃ বারী ওরফে মজিদের বাড়িতে অনহারে-অর্ধহারে দিন যাপন করলেও কেউ তার খোঁজ নেয়নি।

বিয়ে না করলে আত্ম হত্যার হুমকি দিয়েছে অনশনকারী লিপি।

ঘটনাটি ঘটেছে ভবানীগঞ্জ পৌরসভার দর্গামাড়িয়া মহল্লায়।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দর্গামাড়িয়া মহল্লার মৃত হযরত আলীর ছোট মেয়ের সংগে একই গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আঃ বারীর দ্বিতীয় বিয়ে হয় বিগত ৫ বছর ধরে ঘর সংসার করে।

আব্দুল বারী উপজেলার চানপাড়া বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের লিপিকে। লিপিও ছিল স্বামী পরিত্যাক্তা। লিপির বড় ভাই আব্দুল বাকী জানান,পারিবারিক সন্মতি ক্রমে বিয়ের ৫ বছর তারা এক সঙ্গে কাটে। গত প্রায় ৭ মাস পূর্বে পারিবারিক কলহলের কারণে গোপনে আব্দুল বারী কোটের মাধ্যমে লিপিকে তালাক দেন।

বিষয়টি জানাজানি হলে মামলা- মোকদ্দমা হবে এমন আশঙ্কায় বারী তালাকনামা গোপন রাখে। পরবর্তিতে ডির্ভোস বিষয় জানাজানি হলে মেয়ে বাপের বাড়িতে অবস্থান নেয়। পরবর্তিতে আব্দুল বারী কয়েক দফা লিপিকে পুনরায় সাদীর প্রস্তাব দেয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে বাড়িতে ডাকে।

লিপি দাবি করে বলেন, আঃ বারী আমাকে পুনরায় বিয়ে করবে বলে তার বাড়িতে আসার কথা বলে সে আর কথা রাখছে না। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখানে থাকবো। আমি নিজের জীবন দেব, তাও এ বাড়ি ছাড়বো না বলে সাফ জানিয়েছেন সাংবাদিকদের।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার লিপি নিজ বাড়ি হতে ছেলের বাড়িতে এসে গতকাল সন্ধ্যা পর্যন্ত ছেলের বাড়িতেই আছেন। ছেলে বাড়ি না থাকায় লিপি তার স্বামীর ঘরে অবস্থান করছেন।

এ ব্যাপারে বারীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সে বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন বলে জানায়। এর বেশী কোন কিছু বলতে অস্বীকার করেন।

এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম জানান, তাদের মধ্যে ছাড়া ছাড়ি হয়েছে। বিষয়টির প্রেক্ষিতে ছেলের পক্ষে আঃ বারী বাগমারা থানায় একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান