BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল আর্সেনাল

দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে বড় সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। তলানির দল উলভসের মাঠে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গানাররা।

বুধবার রাতে যোগ করা সময়ের ৯৪তম মিনিটে অভিষেক ম্যাচেই সমতাসূচক গোল করেন কিশোর ফুটবলার টম এডোজি।

২৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৫৮ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা পাঁচ পয়েন্ট এগিয়ে। অন্যদিকে ২৭ ম্যাচে উলভসের পয়েন্ট মাত্র ১০-এখনও ডার্বি কাউন্টির সর্বনিম্ন ১১ পয়েন্টের রেকর্ড স্পর্শ করতে পারেনি তারা।

ওয়েস্ট মিডল্যান্ডসের তীব্র শীতের রাতে নতুন পাঁচ বছরের চুক্তি উদ্‌যাপন করেন বুয়ায়ো সাকা। ১৬ ম্যাচ পর গোলের দেখা পান তিনি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো হিনকাপিয়ে।

মনে হচ্ছিল ম্যাচ সেখানেই শেষ। কিন্তু উলভস হাল ছাড়েনি। হুগো বুয়েনো দুর্দান্ত কার্লিং শটে গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর যোগ করা সময়ে এডোজির নেওয়া শট রিকার্দো কালাফিওরির গায়ে লেগে পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। শুরুতে সেটি আত্মঘাতী গোল ধরা হলেও পরে গোলটি এডোজির নামেই দেওয়া হয়।

প্রিমিয়ার লিগে আর্সেনাল তাদের শেষ আট ম্যাচে জিতেছে মাত্র তিনটি।

লিগ কাপ ফাইনালে ২১ মার্চ পেপ গার্দিওলার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। সে কারণে ম্যাচটি এক মাস এগিয়ে আনা হয়েছিল।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের দারুণ লব পাস থেকে ছয় গজ বক্সে ঝাঁপিয়ে পড়ে হেডে গোল করেন সাকা। ৫৫ মিনিটে গ্যাব্রিয়েলের পাস ধরে এগিয়ে এসে হোসে সাকে লব করে দ্বিতীয় গোলটি করেন হিনকাপিয়ে।

তবে বক্সের প্রান্তে অতিরিক্ত জায়গা পেয়ে বুয়েনো টপ কর্নারে শট জড়িয়ে উলভসকে ম্যাচে ফেরান—এটি ছিল তার প্রথম প্রিমিয়ার লিগ গোল।

শেষদিকে ডেভিড রায়া একটি ক্রস ঠিকমতো ধরতে না পারলে বল এডোজির সামনে পড়ে। ১৯ বছর বয়সী এই ফুটবলার নিচু শটে জোরালো প্রচেষ্টা নেন, যা প্রতিপক্ষের গায়ে লেগে ও পোস্ট ছুঁয়ে জালে ঢুকে যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত