BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২০

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২০

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ও কালকিনি হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন- হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, তাসলিমা, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ইমরান পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। অন্তত আরও ২০ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। বাস দুটিকে রাস্তার মধ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা