BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধা ও গোল্ডেন ভিসা হোল্ডারদের ভূমিকা অপরিসীম : সাংবাদিক নেতা কাদেরী

দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধা ও গোল্ডেন ভিসা হোল্ডারদের ভূমিকা অপরিসীম : সাংবাদিক নেতা কাদেরী

চট্টগ্রাম ব্যুরো: দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তথা রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে প্রবাসীরা নিরন্তর কাজ করে চলেছেন।

তাদের মধ্যে চট্টগ্রামের বোয়ালখালীর কৃতী সন্তান গোল্ডেন ভিসা হোল্ডার বিশিষ্ট ওমান প্রবাসী ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধা রবিউল হোসেন সিআইপি একজন। তিনি এক দশকের বেশি সময় ধরে ওমান প্রবাসে থেকে প্রবাসী বাঙালিদের আস্থা, বিশ্বাস ও অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

চট্টগ্রামের পাঁচটি সংগঠনের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধা ও গোল্ডেন ভিসা হোল্ডার রবিউল হোসেন সিআইপি’র বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বর্ষীয়ান সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত একথা বলেন।

চট্টগ্রামের নাগরিক আন্দোলনের সাহসী সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম, সাংবাদিকদের অধিকার আদায়ের সাহসী নেতৃত্ব সাংবাদিক উন্নয়ন পরিষদ, পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স, সাদা-কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস লিমিটেড এবং ইতিহাসের খ্যাত গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, দুপুরে নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও টেলিভিশন উপস্থাপক মো.কামাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের কৃতী সন্তান, ওমান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, গোল্ডেন ভিসা হোল্ডার রবিউল হোসেন সিআইপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরখন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও খ্যাতনামা গবেষক জামাল উদ্দিন, সাংবাদিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা শহীদুল ইসলাম, আবদুল মুমিন।

সাংবাদিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেকান্দর আলম, শামসুল আলম রানা, এম ইলিয়াছ সিকদার, আবদুল মালেক সুমন, এস ইউ এম ইলিয়াছ সিকদার, স ম জিয়াউর রহমান, জাহিদ হোসেন, রতন দে শাওন, মুজিবুর রহমান, সোহাগ হোসেন মোল্লা, আকতার হোসেন শাকিল।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের কৃতী সন্তান রবিউল হোসেন সিআইপি সামাজিক দায়বদ্ধতায় দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় যেমন ভূমিকা রাখছেন, তেমনি নিজ এলাকা বোয়ালখালীর আর্থ সামাজিক উন্নয়নে গরিব-দুঃখী-মেহনতি মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, যা অনুকরণীয় ও অনুসরণীয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত