BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসুচির আয়োজন করে।

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরপরই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। শহরের তমালতলা মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদত হোসনে সবুজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করায় বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

জামালপুরের উন্নয়নের জন্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই সাথে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ও এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী নিযুক্ত করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত