BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানাধীন ৭ নম্বর ষাটগম্বুজ ইউনিয়নের ষাটগম্বুজ মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখ মাসুম হাসানের মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে নাজমুল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার দুর্গাপুর সিংহনগর এলাকার নেছারুল হকের ছেলে।

পরে তার হেফাজতে থাকা ১৫টি প্লাস্টিকের খাঁচি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬টি পুটলায় সংরক্ষিত মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের একটি চৌকস দল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত