BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে … আনসারের মহাপরিচালক

নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে … আনসারের মহাপরিচালক

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার- ভিডিপি সদস্য মোতায়েত করা হবে। সে লক্ষে আমাদের সকলের নির্বাচনী প্রস্ততি দরকার।

আনসার- ভিডিপি একমাত্র বাহিনী তারা নিয়মিত সদস্য নয়। সমাজে এরা সাধারণ জীবন যাপন করে। শুধু রাষ্ট্রের প্রয়োজনে তাদের জীবন জীবিকা থেকে বের হয়ে রাষ্ট্রকে সেবা দেয়ার জন্য আসে। প্রথম বারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।

বৃহস্পতিবার দুুপরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্ততিমূলক সমাবেশে শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে।

প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোন ঝামেলার রিপোর্ট দেয়ার সাথে সাথেই মোবাইল ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। সকল বাহিনীর সমন্বয়নে আমরা ডিজিটালী ও ফিজিকালী সমন্বয়ন করেছি। এটিই উপজেলা পর্যায়ে ভালো ভূমিকা রাখবে।

তিনি বলেন, নির্বাচনী ভোট কেন্দ্রে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগের প্রচলিত অনিয়মের ধারা থেকে বের হতে পেরেছি। যেই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

এসময় জেলা আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচনী ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত