BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও গাঁজা উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৪৬); বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো: মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: নাইম (২৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য যে, কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত