BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এ বছরের ১৮ জানুয়ারির ঘটনা। নেদারল্যান্ডসের এরডিভিসিতে ফুটবল ম্যাচে মুখোমুখি ফেইনুর্ড ও স্পার্টা রটারডাম। রটারডামের স্টাডিয়ন ফেইনুর্ড সেদিন বিরল এক ঘটনারই সাক্ষী হলো।

সেদিন ডাগআউট ও মাঠ মিলিয়ে পাওয়া গেল দুই জোড়া বাবা-ছেলেকে। স্পার্টার কোচ মরিস স্টেইন ছিলেন ডাগআউটে, তাঁর ছেলে সেম স্টেইন মাঠে।

অন্য বাবা-ছেলের জুটি ফেইনুর্ডের কোচ সাবেক ডাচ তারকা রবিন ফন পার্সি ও তাঁর ছেলে শাকিল ফন পার্সি। দুই কোচের ছেলেই অবশ্য খেলেছেন ফেইনুর্ডের হয়ে।

বদলি হিসেবে নেমে রবিন ফন পার্সির ছেলে শাকিল বাইসাইকেল কিকে দারুণ এক গোলও করেন ম্যাচে।

ম্যাচটি অবশ্য ৪-৩ গোলে জেতে মরিস স্টেইনের দল স্পার্টা।

রটারডাম ডার্বিতে স্পার্টা ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর শাকিলের ৮৭ ও ৮৮ মিনিটের ২ গোলে সমতায় ফিরিয়েছিল ফেইনুর্ড। যোগ করা সময়ে জশুয়া কিটোলানের করা গোলে জিতে যায় স্পার্টা।

শীর্ষ স্তরের ফুটবলে একই ম্যাচে কোচ ও খেলোয়াড় হিসেবে দুই জোড়া বাবা-ছেলেকে দেখার অন্য ঘটনাটি ইংলিশ প্রিমিয়ার লিগের। ১৯৯২ সালের ২৮ আগস্ট নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ছেলে ড্যারেন ফার্গুসনও খেলছেন বাবার দলেই।

প্রতিপক্ষ ফরেস্টের ডাগআউটে ছিলেন ব্রায়ান ক্লফ, তাঁর ছেলে নাইজেল ছিলেন মাঠে। ম্যাচটি ২-০ গোলে জেতে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগ চালুর পর সেই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ফার্গুসনদের ইউনাইটেড। ক্লফদের ফরেস্ট ২২ দলের লিগে ২২তম হয়ে নেমে যায় দ্বিতীয় স্তরে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্টগ্রামের কর্ণফুলিতে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত অস্ত্রাগারে ডিউটিরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাটের অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান