BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে লক্ষাধিক শিশুর হাম-রুবেলা টিকাদান কর্মসৃচি শুরু

লালমনিরহাটে লক্ষাধিক শিশুর হাম-রুবেলা টিকাদান কর্মসৃচি শুরু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ও সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
‎​
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।‎জেলায় ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১১১টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।

‎লালমনিরহাট সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৬ জনের শরীরে হামের উপস্থিতি (পজেটিভ) নিশ্চিত হওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং হাম-রুবেলা বিষয়ক মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন, ​অতিরিক্ত জেলা প্রশাসক মো. রকিবুল হাসান, ​ডা. সিফাত জাহান নজরদারি ও টিকাদান কর্মকর্তা, ​ডা. কামরুল হাসান প্রিন্স, ​জেলা তথ্য অফিসার সৌমিক রায়।‎এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ