BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়ার মোঃ মহিরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল কাদের (২৮)।

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউপির সোনামসজিদ স্থলবন্দরগামী পাকা রাস্তার উপর রুপালী স্কেল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ আব্দুল কাদের কে আটক করা হয়।

আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল র‌্যাব-৫ এর একটি আভযানিক টহল দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট বাজার এলাকায় সন্ধ্যা রাত ৭টার দিকে খবর পেয়ে জেলার শাহবাজপুর ইউপির সোনামসজিদ স্থলবন্দরগামী পাকা রাস্তার উপর রুপালী স্কেল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারী মোঃ আব্দুল কাদের কে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে নীল রংয়ের পলিথিনে ০১(এক) কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ