BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত রতন মন্ডলের ছেলে মো: আয়নাল হক (৫৩) এবং একই থানার মুশরইল জলিলের মোড় নতুনপাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: আলম সিদ্দিক (৩০)। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আয়নালকে এবং গতকাল ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর এলাকা থেকে আলমকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ