BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে ফের হামলা ও ভাঙচুরের অভিযোগ!

বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে ফের হামলা ও ভাঙচুরের অভিযোগ!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চর কাউরিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে চরকাউরিয়া এলাকার বৃদ্ধ আজিজুল হকের বাড়িতে হামলায় চালায় একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া, পিসু মিয়া, সাবিনা বেগম, ময়না বেগম ও ছামার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ আজিজুল হক।

এবারের হামলায় আজিজুল হকের গোসলখানা ও ঘরের বেড়া ভাঙচুর করা হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল বিকালে আজিজুল হকের বাড়িতে হামলা চালায় দুলাল মিয়া ও তাঁর ছেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক এর সাথে দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

দীর্ঘদিন যাবত ১৪ শতাংশ জমি নিয়ে মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে জোরপূর্বক আমার বাড়িতে মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া, পিসু মিয়ার নেতৃত্বে আজিজুল হককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।

এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে দুলাল মিয়া ও তার লোকজন বৃদ্ধ আজিজুলকে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

আজিজুল হক জানান, রোববার (১৯ এপ্রিল) সকালেও পূর্ব পরিকল্পিতভাবে তাঁরা আমার বাড়িতে এসে হামলা করে গোসলখানা ও ঘরের বেড়া ভাঙচুর করেছে। আমি ও আমার স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পাঁয়তারা করছে দুলাল ও তাঁর লোকজন। আমরা দুলালের হাত থেকে পরিত্রাণ চাই।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ