BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যাচ হেরে সমর্থকদের টিকেটের অর্থ ফেরত দিচ্ছে সিটি

ম্যাচ হেরে সমর্থকদের টিকেটের অর্থ ফেরত দিচ্ছে সিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে নবাগত বুদে/গ্লিম্টের বিপক্ষে বাজে পারফরম্যান্সে অপ্রত্যাশিত হারের পর সমর্থকদের জন্য একটি উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি দেখতে নরওয়ে সফরে যাওয়া ৩৭৪ জন সমর্থকের টিকেটের অর্থ ফেরত দেবে ইংলিশ ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবারের ম্যাচটি ৩-১ গোলে হারে পেপ গুয়ার্দিওলার দল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় অঘটনগুলোর একটি এটি।

অ্যাওয়ে টিকেটের দাম প্রায় ২৫ পাউন্ড। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও ম্যাচটি দেখতে যাওয়া সমর্থকদের ক্ষতিপূরণ দিতে মোট ৯ হাজার ৩৫৭ পাউন্ড দেবে সিটির খেলোয়াড়রা।

দলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিটির চার অধিনায়ক বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, রদ্রি ও আর্লিং হলান্ড বলেন, “সমর্থকরা আমাদের কাছে সবকিছু।”

সিটির জন্য এই হার বিব্রতকর বলে উল্লেখ করেন নরওয়ের স্ট্রাইকার হলান্ড। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার ‘খুশি মাঠে, হতাশা হাটে : ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠেছে না, হতাশ চাষিরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৫