BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘খুশি মাঠে, হতাশা হাটে : ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠেছে না, হতাশ চাষিরা

‘খুশি মাঠে, হতাশা হাটে : ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠেছে না, হতাশ চাষিরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের দুড়াকুটি হাটে ধান বিক্রি করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে পড়েন কৃষক মনসুর আলী। দশ মণ ধান নিয়ে হাটে এসে তিনি আশা করেছিলেন প্রতি মণ ধান এক হাজার থেকে ১,০৫০ টাকা দরে বিক্রি করবেন। কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত দাম না পেয়ে শেষ পর্যন্ত প্রতি মণ মাত্র ৮১০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হন।

পাইকারের কাছ থেকে টাকা নেওয়ার সময় তার চোখেমুখে ছিল গভীর বিষন্নতা। বাজার থেকে বের হওয়ার সময় যেন হতাশা তাকে গ্রাস করেছিল।

লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের এই কৃষক জানান, এ বছর তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। ইতোমধ্যে সাত বিঘা জমির ধান কেটেছেন। প্রতি বিঘা জমিতে ধানের ফলন পেয়েছেন ২২মণ। ফলন ভালো হওয়ায় মাঠে গিয়ে তিনি খুশি হলেও বাজারে এসে সেই আনন্দ মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে।

“এ বছর বিঘাপ্রতি প্রায় এক মণ বেশি ধান পেয়েছি। মাঠে গিয়ে ধান দেখে মন ভরে যায়, কিন্তু হাটে এসে দাম না পেয়ে শুধু হতাশ হতে হয়,” বলেন তিনি। গত বছর একই সময়ে তিনি প্রতি মণ ধান ১,০৫০ টাকা দরে বিক্রি করেছিলেন।

একই চিত্র দেখা গেছে, আদিতমারী উপজেলার শালমারা গ্রামের কৃষক নবীন চন্দ্র বর্মণের ক্ষেত্রেও।তিনি জানান, প্রতি মণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি করতে হয়েছে তাকে। গত বছর ১,০৫০ টাকা দরে ধান বিক্রি করেছিলাম। এ বছর উৎপাদন খরচও বেড়েছে, অথচ দাম কমে গেছে। আগে জানলে ধান হাটে আনতাম না।

নবীন চন্দ্র জানায়, তিনি এ বছর ১৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তার হিসাবে, প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়েছে প্রায় ৯৫০ টাকা। কিন্তু বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। এতে শ্রমিক খরচই উঠছে না।

আদিতমারীর কমলাবাড়ির কৃষক আশরাফ আলী আরও বড় বিপাকে পড়েছেন। ২০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। ১৫ বিঘা জমির ধান কেটে ঘরে এনেছেন। এখনো ৫ বিঘা জমির ধান মাঠে রয়েছে। প্রতি বিঘা জমিতে ধান পেয়েছেন ২০মণ। সংসারে টাকার প্রয়োজন হওয়ায় তিনি ৩০ মণ ধান বিক্রি করেছেন প্রতিমণ ৮০০ টাকা দরে। তিনি বলেন এখন আমাদের অবস্থা ‘খুশি মাঠে, হতাশা হাটে।”

“মাঠে ধানের ফলন দেখে মনে আশা জাগে, কিন্তু হাটে এসে সেই আশা ভেঙে যায়। প্রতিমণ ধান উৎপাদন করতে খরচ হয়েছে ৯২০ টাকা আর বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। এভাবে চললে ভবিষ্যতে ধানচাষ করা কঠিন হয়ে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রংপুর বিভাগের আট জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, দিন্জপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৮৩ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ লাখ টন ধান।

রংপুর বিভাগীয় খাদ্য অধিদপ্তর জানায়, চলতি বছর রংপুর বিভাগে কৃষকদের কাছ থেকে ৭১ হাজার ৪৮৩ টন বোরো ধান ধান ও মিলারদের কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার ২৪৬ টন চাল সঙগ্রহ করা হবে।

লালমনিরহাটের ধানের পাইকার আশরাফুল ইসলাম বলেন, “আমাদের গুদামে এখনো পুরোনো ধান রয়েছে। স্থানীয় বাজার থেকে ধান কিনছি তবে পরিমানে কম। গুদামের ধান শেষ হলে আমি পুরোদমে ধান কেনা শুরু করবো।’তবে অন্যন্য পাইকাররা ধান কিনছেন।’

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, “এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা মাঠে খুশি, কিন্তু বাজারে দাম কম হওয়ায় হতাশ। কৃষকদের কাছে থেকে সরকার ধান ক্রয় করছে তবে পরিমানে খুবই কম। এজন্য একজন কৃষক চাহিদামতো সরতারি গুদামে ধান বিক্রি করতে পারছেন না।’

তিনি জানান, “রংপুর অঞ্চলে প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। আগামি দুই সপ্তাহের মধ্যে সব ধান কাটা হবে। যে সকল কৃষকরে নগদ টাকার প্রয়োজন তারা বাধ্য হয়েই কমদরে ধান বিক্রি করছেন। তবে গেল বছরের তুলনায় এবছর দানের দাম কম হওয়ায় অনেক কৃষক আগামিতে ধানচাষে আগ্রহ হারাবেন। এছাড়া এবছর গেল বছরের তুলনায় উৎপাদন খরচও বেড়েছে।’

রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এবছর সরকারিভাবে ধানের দর প্রতিকেজি ৩৬ টাকা নির্ধারন করা হয়েছে। সরকারিভাবে ধান ক্রয় চলছে। কৃষি অফিসের দেওয়া তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হচ্ছে। তবে বাজারের ধানের চেয়ে বেশি শুকনো ধান নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হবে। ’কৃষি াফিসের দেওয়া তালিকার বাইরে কোন ব্যক্তির কাছে ধান ক্রয়ের সুযোগ নেই। আমি সরকারি গুদামগুলোতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সঠিকভাবে মনিটরিং করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার ‘খুশি মাঠে, হতাশা হাটে : ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠেছে না, হতাশ চাষিরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৫ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার র‌্যাব-৫ রাজশাহীর সংবাদ সম্মেলন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই: আদমদীঘি নব নির্মিত থানা ভবন উদ্বোধনে আইজিপি