BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনা: চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা: চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে তিনি জণগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেন। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করার নিমিত্তে সাত সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে পরিদর্শন করে জনগণের ভোগান্তি দূর করতে ব্রীজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। মন্ত্রণালয় থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোঃ আবু ছালেহ মোঃ মুসা, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, এলজিইডি এর তত্ত¡াবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী স্থানীয় একটি সমাবেশে যোগ দেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শাহজাহানপুর নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মিত সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী (এলজিআরডি) মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি ব্রিজ পরিদর্শনকালে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাহেবকে দিয়াড় অঞ্চলের অবহেলিত ৭ টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করার দাবী জানান নূরুল ইসলাম বুলবুল এমপি।

সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, দেশের উপজেলা পরিষদ ও পৌরসভাগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে প্রশাসক বা সরকারি কর্মকর্তারা (ইউএনও ও এসিল্যান্ড) দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিশ্চিত করা হবে।

নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হতো, এই প্রতীকও (অন্তর্বর্তীকালীন সরকার) বাতিল করে দিয়েছেন। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে অধ্যাদেশে ম্যান্ডেটরি রেখেছেন।”

তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। বর্তমানে একটি বিশেষ কমিটি এগুলো পর্যালোচনা করছে। অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হয়ে মন্ত্রণালয়ে আসার পরপরই নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে।

নেসকোর সদর দপ্তর স্থানান্তর নিয়ে চলমান গুঞ্জন নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, সদর দপ্তর রাজশাহীতেই থাকবে। সদর দপ্তর রাজশাহীর জুরিসডিকশন যেহেতু পঞ্চগড় পর্যন্ত, তাই বগুড়াকে মাঝখানে রেখে সেখানে একটি জোনাল অফিস করার কথা বলা হয়েছে, যাতে গ্রাহক সেবা আরও সহজতর হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ